Mattrichaya-Logo

অ্যাপয়েন্টমেন্ট

ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্যে নিচের ফরমটি পূরণ করুনঃ

ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট

Phone Number

+880 1613-443020

Email Us

matrichayamaternitycenter@gmail.com

আমাদের পরিচিতি

অভিজ্ঞ মহিলা ডাক্তার ও দক্ষ মিডওয়াইফদের নিবিড় পরিচর্যায় সিলেটের বিশ্বস্ত নরমাল ডেলিভারি সেন্টার

মাতৃছায়া ম্যাটারনিটি সেন্টার  গর্ভবতী মায়েদের জন্য একটি নিরাপদ ও ঘরোয়া আশ্রয়স্থল। আমাদের যাত্রা শুরু হয়েছে একটিমাত্র লক্ষ্য নিয়ে, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের ভয় এবং অতিরিক্ত খরচের বোঝা থেকে সাধারণ পরিবারগুলোকে মুক্তি দেওয়া এবং শতভাগ পর্দা ও আন্তরিকতার সাথে আমরা মা ও নবজাতকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করছি।

আমাদের ভিশন (ভবিষ্যৎ লক্ষ্য)

সিলেটের প্রতিটি প্রসূতি মায়ের জন্য অপ্রয়োজনীয় সিজারমুক্ত, ভীতিহীন এবং শতভাগ নিরাপদ নরমাল ডেলিভারির একটি নির্ভরযোগ্য পরিবেশ গড়ে তোলা।

আমাদের মিশন (সেবার উদ্দেশ্য)

সম্পূর্ণ দক্ষ মহিলা কর্মীদের মাধ্যমে ২৪ ঘণ্টা সঠিক গর্ভকালীন গাইডলাইন প্রদান এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত মাতৃকালীন সেবা পৌঁছে দেওয়া।

Deb Kumer Paul - Founder and Managing Director

দেব কুমার পাল

প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক

কেন আমাদের বেছে নেবেন?

সর্বোচ্চ যত্ন ও অভিজ্ঞতায় আমরা দিচ্ছি নিরাপদ মাতৃত্বের নিশ্চয়তা

অপ্রয়োজনীয় সিজারের ভয় দূর করে, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে মা ও বাচ্চার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। গর্ভাবস্থার শুরু থেকে ডেলিভারি পর্যন্ত সঠিক গাইডলাইন ও নিবিড় পরিচর্যায় আমরা আছি আপনার পাশে।

শতভাগ নরমাল ডেলিভারি ফোকাস

আমরা শুধুমাত্র নরমাল ডেলিভারি নিয়েই কাজ করি। তাই আমাদের এখানে অপ্রয়োজনীয় সিজার বা অপারেশনের কোনো দুশ্চিন্তা নেই।

অভিজ্ঞ মহিলা ডাক্তার ও মিডওয়াইফ

মায়েদের শতভাগ পর্দা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে আমাদের পুরো সেন্টারটি শুধুমাত্র দক্ষ মহিলা কর্মী ও অভিজ্ঞ গাইনি ডাক্তার দ্বারা পরিচালিত।

সাশ্রয়ী খরচে সেরা সেবা

কোনো প্রকার গোপন খরচ ছাড়াই মাত্র ৮,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে (১ মাসের ওষুধসহ) আমরা দিচ্ছি নিরাপদ নরমাল ডেলিভারি ও মাতৃত্বকালীন সেবা।

২৪/৭ ইমার্জেন্সি সাপোর্ট

প্রসব বেদনা বা যেকোনো জরুরি প্রয়োজনে দিন-রাত ২৪ ঘণ্টা সিলেটের উপশহর ও পাঠানটুলা শাখায় আমাদের বিশেষজ্ঞ টিম আপনার সেবায় সর্বদা প্রস্তুত।

উত্তর জানুন

রোগীদের সাধারণ জিজ্ঞাসা

মাতৃছায়া ম্যাটারনিটি সেন্টারের চিকিৎসা সেবা, ডেলিভারি প্যাকেজ এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে আপনাদের মনে থাকা সাধারণ প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। এরপরও কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন।

আমাদের এখানে অভিজ্ঞ মহিলা ডাক্তার ও মিডওয়াইফের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ নরমাল ডেলিভারি প্যাকেজের খরচ মাত্র ৮,০০০ থেকে ১০,০০০ টাকা। এই প্যাকেজের সাথে ১ মাসের প্রয়োজনীয় ঔষধও অন্তর্ভুক্ত রয়েছে।

আমাদের অভিজ্ঞ চিকিৎসক (ডাক্তার) দ্বারা গর্ভবতী মায়েদের চেক-আপ বা যেকোনো স্বাস্থ্য কনসালটেশন ফি মাত্র ৩০০ টাকা এবং আমাদের  মিডওয়াইফ দ্বারা চেক-আপ ফি মাত্র ১০০ টাকা।